,

ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে দলটির হয়ে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন বেন ডাকেট। যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ড স্থায়ী হলো মাত্র তিনদিন। ডাকেটকে সাক্ষী রেখেই আজ ১৭৭ রানের ইনিংস খেললেন ইব্রাহিম জাদরান। তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এটি তাদের দলীয় সংগ্রহের রেকর্ড।

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন ইব্রাহিম। তাছাড়া ২৪ বলে ৪০ রান করেছেন মোহাম্মদ নবি।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। নতুন বলে দুই প্রান্ত থেকেই রীতিমতো আগুন ঝরিয়েছেন জোফরা আর্চার ও মার্ক উড। তাদের পেসের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি আফগানদের উদ্বোঢনী জুটি। ৬ রান করা আর্চার বোল্ড হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের জুটি।

তিনে নেমে ব্যর্থ সাদিকুল্লাহ অটল। ৪ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অভিজ্ঞ রহমত শাহও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ রান করে রহমত ফিরলে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে আফগানদের টেনে তোলেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শাহিদি।

হাশমতউল্লাহ ৬৭ বলে ৪০ রান করেছেন। তবে তার আগেই চতুর্থ উইকেটে ইব্রাহিমের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ। ছয়ে নেমে ম্যাচের গিয়ার পরিবর্তন করেন আজমতউল্লাহ ওমরজাই। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩১ বলে ৪১ রান করেন তিনি।

আজমতউল্লাহর বিদায় রান রেটে প্রভাব ফেলেনি। কারণ উইকেটে এসেই শট খেলতে থাকেন মোহাম্মদ নবি। আরেক প্রান্তে তখন সেট ব্যাটার ইব্রাহিম। দুজনে মিলে ইংলিশদের ওপর তাণ্ডব চালান। নবি ২৪ বলে ৪০ রান করে ফিরলেও বড় সেঞ্চুরি করেছেন ইব্রাহিম।

৬৫ বলে প্রথম ফিফটি স্পর্শ করেছিলেন ইব্রাহিম। পরের ৫০ রান করতে খেলেছেন ৪১ বল। অর্থাৎ ১০৬ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। সেঞ্চুরির পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন। পরের ফিফটি করেন মাত্র ২৮ বলে। সবমিলিয়ে ১৩৪ বলে স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক।

এরপর ছাড়িয়ে যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের করা সর্বোচ্চ ১৬৫ রানের ইনিংসকেও। শেষ পর্যন্ত ১৪৬ বলে ১৭৭ রান করেছেন এই ওপেনার। তাতে তিনশোর্ধ্ব রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র