,

নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

news-image

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে সাদা বলে ঝড় তুললেন নাহিদ রানা। বিগত বছরটায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি ধরা যায় যাকে, সেই নাহিদ গতকাল নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকটা স্মরণীয়ভাবেই করেছেন।

দল না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অখুশি হতে চাইবেন না রানা। ৪৩ রান খরচায় এদিন ১ উইকেট শিকার করেন গতিময় এই পেসার। সেই উইকেটও বেশ মূল্যবান। কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। গতকাল ম্যাচে দারুণ বল করা নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন রাচীন রবীন্দ্র।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাচিন রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’

টম ল্যাথামের সাথে নিজের জুটি প্রসঙ্গে রাচীন বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা। বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

এ জাতীয় আরও খবর

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইপিইউ

চিঠির ভাঁজে আজও বেঁচে ভালোবাসা

এক প্ল্যাটফর্মে হবে বৈদেশিক মুদ্রার সব লেনদেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প