,

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় হার দেখল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ পাকিস্তান ‘এ’ দল শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে নিজেদের ঝালাই করে নেওয়ার মঞ্চে সুখস্মৃতি নিয়ে যেতে পারল না টাইগাররা। মোহাম্মদ হারিসদের পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় হার দেখলেন টাইগাররা।

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ ওভার ৪ বলে ২০২ রান করে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে শুরুতে চেপে ধরেছিলেন টাইগার বোলাররা। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেয় ২ উইকেট। এক শ পূর্ণ করার আগে আরও এক উইকেট শিকার করে টাইগাররা। একটি করে উইকেট নেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। তবে শুরুর এই সাফল্য আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। হাতে তখনো ৯ ওভার।

এর আগে, দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শাহিনসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আউট হয়ে যান বিপিএলে রানের বন্যা বসানো তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সৌম্য সরকার দারুণ ব্যাটিং করেন। তবে নাজমুল হোসেন সেট হয়েও যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৫০ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। দলের সঙ্গে আর ১৩ রান যোগ হতে ফেরেন সৌম্যও। ৩৮ বলে ৪টি চারে ৩৫ রান করেন তিনি।

তবে ৬৩ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে দারুণ ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। এই দুজন মিলে দলকে নিয়ে যান ১১৯ রান পর্যন্ত। এরপরই শুরু হয় ধস। ৩৩ বলে ২০ রান করেন হৃদয়। ৫৩ বলে ৪৪ রান করা মিরাজও টিকতে পারেননি। মুশফিকুর রহিম ও জাকের আলীরা দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। ১৩৭ রানের মধ্যেই শেষ হয় ৭ উইকেট।

দেড় শ রানের মধ্যে যখন দল অলআউট হওয়ার শঙ্কায়, তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে যান মূলত বোলার তানজিম হাসান সাকিব। আট, নয় ও দশ নম্বরে নামা ব্যাটারদের দৃঢ়তায় দুই শ পার করে বাংলাদেশ। আটে নেমে রিশাদ ১৫ বলে ১৪, নয়ে নামা সাকিব ২৭ বলে ৩০ ও দশে নামা নাসুম আহমেদ ১৬ বলে করেন ১৫ রান। তাতে ৬৮ বল বাকি থাকতে ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র