,

নবীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয়    কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন  স্বাধীনতার পর যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করে নাই।তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। শহীদ জিয়া ২ বছরের মাথায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। ৫ হাজার টাকা পর্যন্ত  কৃষিঋণ  মকুফ করেছেন।  তিনি গতকাল  শনিবার বিকেলে নবীনগর উপজেলার শিবপর  ইউনিয়ন কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সসময় তিনি আরও বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য বীমা চালু, খাল খনন কর্মসূচী পূনঃপ্রবর্তন সহ নানা কর্মসূচী গ্রহন করা হবে।
Oplus_131072
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে, গতকাল শনিবার  বিকেলে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এমএ মান্নান, কেন্দ্রীয় কৃষক দলের মামুনুর রশীদ খানসহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান