বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে আবার ১০ ডিগ্রিতে

news-image

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ করেই ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমে ১০ ডিগ্রিতে নেমে এসেছে। যার ফলে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেয়েছে।

৬ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ২৪ ঘণ্টার ব্যবধানে কমে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ১০ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে, তারপর তাপমাত্রা আবার বাড়বে।

৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা উঠানামা করছিলো। গতকালও ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যদিও দিনে কিছুটা গরম অনুভূত হচ্ছিল, এখন আবার শীতের তীব্রতা ফিরে এসেছে।

চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার রিকশাচালক জালাল উদ্দিন বলেন, আমি রাতে রিকশা চালিয়ে উপার্জন করি। কয়েকদিন শীত কম ছিল, কিন্তু আজ রাত থেকে শীত বেড়ে গেছে। হাত-পা কাঁপুনি ধরে গেছে, তাই বাধ্য হয়ে মধ্য রাতে বাড়ি গিয়ে জ্যাকেট নিয়ে এসেছি।

এছাড়া, জেলা শহরের এক মুদি ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ভোরবেলা দোকান খুলতে হয়, কয়েকদিন শীত কম ছিল, কিন্তু আজ থেকে হঠাৎ শীত বেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি