,

সান্তোসের প্রত্যাবর্তনেই ম্যাচসেরা নেইমার

news-image

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। দীর্ঘ ১২ বছর পর আবারও শৈশবের ক্লাবেই ফিরেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হয়েছে নেইমারের। এর প্রত্যাবর্তনের ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্যাব্রিয়েল বোনতেম্পোর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচে বেশ ভালো খেলেছেন তিনি। দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।

নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (গতকাল) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

চোট কাঁটিয়ে এখনও শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি নেইমার। তিনি বলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি আজ রাতে (কাল)। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করবো।’

সান্তোস থেকে ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। সেখান থেকে সৌদি প্রো লিগের দল আল-হিলাল ঘুরে আবারও শৈশবের ক্লাবে ফিরেছেন সান্তোসে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র