,

রাজশাহীতে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

news-image

অনলাইন প্রতিবেদক : রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধার করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশেল চন্দ্রিমা থানাধীন এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের সঙ্গে তার বাবাকেও জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় একটি চক্র। পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে যান অপহরণকারীরা। পরে থানা পুলিশ তাকে স্বজনদের হাতে হস্তান্তর করে।

অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিডিএস শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার ভোরে চন্দ্রিমা এলাকার বাসা থেকে বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় তার মাকেও আহত করে রেখে যায় অপহরণকারীরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় চারজনের নামে মামলা করেছেন ওই নারী চিকিৎসকের বাবা। পুলিশ বলছে, প্রেমের সম্পর্কের জেরেই এই অপহরণ। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। শনাক্ত করতে পেরেছেন অপহরণকাজে ব্যবহৃত গাড়িটি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, আমরা প্রাথমিক তদন্তে যতটুকু তথ্য পাচ্ছি, ওই নারী চিকিৎসকের সঙ্গে অপহরণকারীর সম্পর্ক ছিল। অপহরণকারী একজন ফ্রড টাইপের লোক। ভুয়া পরিচয় দিয়ে সম্পর্ক গড়তেন। পরে বুঝতে পারায় সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইলে এ ঘটনা ঘটান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর