,

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, প্রয়োজনে আবারও রাজপথে নামবো। চব্বিশের মতো গণঅভ্যুত্থান হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করবো।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্ট, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজি করছে। ছাত্র-জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও এসব চাঁদাবাজি হয়েছে। ১৬ বছর পর যদি মানুষ অন্য কোনো রূপে এসব করে তাহলে সেটা গণঅভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দেবে। আমরা কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবো না।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের ওপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত শান্তি হবো না। হোক সেটা শেখ হাসিনা কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে। আমাদের মনে রাখতে হবে সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি দেখতে চাই।

এদিন সকালে সারজিস আলম নারায়ণগঞ্জ আসেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট