,

পুলিশের সামনেই আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে সোহরাব খান (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব খান উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি মুলচার গ্রামের মৃত নুরু খানের ছেলে। দিঘীপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় সোহরাব খানের একমাত্র ছেলে গুরুতর আহত জনি খানকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, ওই তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. শাহ আলমের সহযোগিতায় এবং তার সামনেই ওই খুনের ঘটনা ঘটেছে।

এদিকে ওই ঘটনার পর তদন্ত কেন্দ্রের সামনে উত্তেজিত জনতা অবস্থান নেন। শতাধিক পুলিশও অবস্থান নেয়। এ সময় তারা পরিদর্শক মো. শাহ আলমের শাস্তি দাবি করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশি প্রহরায় সেখান থেকে শাহ আলমকে বের করে নিয়ে গাড়িতে ওঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট