,

চেন্নাইয়ে ফিরে যাচ্ছেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরে মুস্তাফিজের খেলা তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সকে হারানোর পর চেন্নাই হেরেছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। সেই ম্যাচের পর ভিসাজনিত কারণে হুট করেই ঢাকায় আসেন ৩ ম্যাচে ৭ উইকেট নেয়া মুস্তাফিজ। ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ থাকলেও সেদিন বাংলাদেশে ছিলেন বাঁহাতি এই পেসার। সেই ম্যাচে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই দ্রুতই তাকে ফিরে পেতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ। জানা গেছে, আজ চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত