,

বাংলাদেশে আইসিসির সম্প্রচার স্বত্ব পেল টিএসএম

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বজুড়ে অঞ্চলভেদে আলাদা করে সম্প্রচার স্বত্ব বিক্রি করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশে সংস্থাটির আয়োজিত টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব পেয়েছে টিএসএম। নাগরিক টিভির মাধ্যমে তারা টিভিতে খেলা সম্প্রচার করবে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের সঙ্গী বাংলালিংক। ২০২৫ সাল পর্যন্ত টিএসএম-এর সঙ্গে এই চুক্তি হওয়ার বিষয়টি শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানায় আইসিসি।

এই চুক্তি অনুযায়ী এ বছরের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। এর মধ্যে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।

টিএসএমের সঙ্গে চুক্তি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘বাংলাদেশ অঞ্চলে আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। সেখানে ক্রিকেটপাগল সমর্থক সংখ্যাটা বিশাল। এই বছরের শেষ দিকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হবে বাংলাদেশেই। সম্প্রচারকদের সঙ্গে নিয়ে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেওয়া দারুণ সুযোগ এটি।’

বাংলাদেশ অঞ্চলের স্বত্ব কিনতে পেরে রোমাঞ্চিত টিএসএমের প্রধান নির্বাহী এমডি মইনুল হক চৌধুরী। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আগামী দুই বছরের জন্য সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব নিশ্চিত করতে পেরে আমরা রোমাঞ্চিত। বাংলাদেশ অঞ্চলে অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইসিসি টুর্নামেন্টের স্বত্ব কিনতে পারা আমাদের জন্য বিরাট অর্জন। নাগরিক টিভি ও বাংলালিংককে নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকদের জন্য খেলা সম্প্রচার করতে চাই।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট