,

দর্শনা বন্দর দিয়ে এলো ১৬৫০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কর্তৃক আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে দেশে এসেছে। রোববার (৩১ মার্চ) বিকেলে পেঁয়াজের এই চালানটি দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায়।

দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান বলেন, রোববার বিকেলে মোট ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়। পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালান এটি। রাতেই পেঁয়াজগুলো সিরাজগঞ্জে নিয়ে খালাস করা হবে।

দর্শনা রেলবন্দর সিএন্ডএফ’র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বলেন, পবিত্র রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে পেঁয়াজ নিয়ে বরাবরের মতো যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট দেখাতে না পারে এজন্যই সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০