মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দগ্ধ অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, কয়েকজনকে হয়তো বাঁচাতে পারব না’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের প্রচণ্ড শারীরিক কষ্ট হয়। তাই প্রত্যেক রোগীকে নিজ পরিবারের সদস্যের মতো মনে করতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, তবে কোনো রোগীর চিকিৎসায় যেন কোনো রকম ত্রুটি না হয় এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে বোর্ড সভা করেন মন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন।

সভায় রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। দগ্ধ রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ নিচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রোগীদের চিকিৎসার সব ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন।

সিলিন্ডার বিস্ফোরণে ৩২ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৫ জন আইসিইউ, ২ জন এইচডিইউতে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ রোগী আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ রোগী ৩ জন এবং ৫০-১০০ ভাগ দগ্ধ রোগী ১৬ জন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হোসাইন ইমাম (ইমু) প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী