,

মালয়েশিয়ায় প্রতারণার শিকার ১০৪ বাংলাদেশি

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় প্রতারণার শিকার হয়েছেন ১০৪ জন বাংলাদেশি। চাকরি ছাড়াই রাধানী শহরের চেরাসের একটি বাসায় তাদের আটকে রাখা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে কাজের ভিসায় আসার পর থেকে এসব বাংলাদেশিকর্মী চাকরিহীন রয়েছেন।

বাংলাদেশি কর্মীদের অধিকার নিয়ে কাজ করা ব্রিটিশ শ্রম অধিকারকর্মী এন্ডি হল বলেন, ১০৪ জন প্রবাসী কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থান নিশ্চিত করতে ১৯ হাজার ৫০০ থেকে ২১ হাজার ৭০০ রিঙ্গিত নিয়োগ ফি দিয়েছেন, যেখানে তাদের ভালো জীবনযাত্রার সুবিধা এবং উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ তাদের ঠিকমতো খাবারও জুটছে না।

প্রতারণার শিকার একজন কর্মী এন্ডি হলকে বলেন, আমি অনেক বড় ঋণের মধ্যে পড়ে গেছি। বিভিন্ন উৎস থেকে টাকা ধার করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বেতন পেয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করব। কিন্তু এখন পরিশোধ করতে পারবো না। ঋণদাতারা আমার পরিবারকে হুমকি দিচ্ছে।

শ্রমিকরা জানান, মালয়েশিয়ায় আসার পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তারা শারীরিক নির্যাতনের শিকার হয়। এছাড়াও, যে ব্যক্তি তাদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে এসেছিল, সেও তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

২৫ ফেব্রুয়ারি ফ্রি-মালয়েশিয়া টুডেতে এন্ডি হলের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, ১০০ জনেরও বেশি শ্রমিকের জন্য একটিমাত্র টয়লেট এবং একটি ঘরে গাদাগাদি করে তাদের থাকতে হচ্ছে। তাদর ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। তারা এখন অসহায় জীবন যাপন করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট