,

হাজিদের থাকার জন্য চার হাজার ভবনকে লাইসেন্স দেবে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কার মেয়রের দপ্তরের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়াও হয়েছে।

সৌদির টিভি চ্যানেল আল এখবারিয়াকে মক্কার এ কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা আশা করছেন, গত বছরের তুলনায় এ বছর হাজির সংখ্যা আরও বাড়বে।

গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দেওয়ার পর— গেলো বছরই কোনো বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়।

পবিত্র নগরী মক্কায় হাজিদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছেন তিনি। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত নেওয়া হবে। ইংরেজি বছর অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রজব মাস শেষ হবে।

এদিকে এবার হজে হাজিদের থাকার জায়গার নিয়ম-কানুনে পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া শেষ করবে সেসব দেশের হাজিরা যথাযোগ্য স্থানে থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। সূত্র: দ্য গালফ নিউজ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট