বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের অপেক্ষায় সন্তান, ফিরবেন না মালা

news-image

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর বদলগাছীতে এক্সিভেটর (গ্রেডার) মেশিনের নিচে চাপা পড়ে মালা (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি তার বাচ্চার খাবার নিয়ে ফিরছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন শারমিন (২০) নামে আরও একজন।

শনিবার দুপুরে উপজেলার চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালা নওগাঁর সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপনের স্ত্রী। তিনি কাজের ‍জন্য বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতেন। আহত শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বদলগাছীর মাতাজি থেকে ছেড়ে আসা একটি এক্সিভেটর মেশিন নওগাঁর দিকে যাচ্ছিল। পথে উপজেলার চারমাথা মোড়ে এলে মেশিনটি বন্ধ হয়ে যায়। চালু করার জন্য এক্সিভেটর মিশিনটিকে ট্রাকের সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিঁড়ে যায়। এ সময় রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা গৃহবধূ মালার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়া মেশিনের ধাক্কায় আহত হন শারমিন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মালার স্বজন ও এলাকাবাসী জানান, মালার স্বামী স্বপন কাঠমিস্ত্রির কাজ করেন। সংসারে স্বামীকে সহযোগিতা করার জন্য তিনি আলগা চুলের (চুল বাছাইয়ের) কাজ করতেন। এদিন মালা তার বাচ্চার খাবার নেওয়ার জন্য বাজারে যান। খাবার নিয়ে বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক