,

১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে সমঝোতা হবে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দলও শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে। আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে তিনি বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সোমবার রাতে ১৪ দলের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রসঙ্গে ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কোনো অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে বাধা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে। তিনি বলেন, আমাদের মূল লক্ষই হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়