,

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে আগুনে বাসের সব সিট পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস অনুসন্ধান করে দেখছে বলে জানিয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার-সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাদের কাছ থেকে খবর পেয়ে পার্শবর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া বাসের সামনে ও জানালার গ্লাসগুলোও তাপের কারণে ভেঙে পড়েছে। পুড়ে যাওয়া বাসটির সামনে আরও বাস দাঁড়ানো থাকলেও সেগুলোতে ছড়ায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ফয়লা বাস স্ট্যান্ডের অদূরে সড়কের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে পুলিশ কাজ শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০