,

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী

news-image

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে আবারো বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকাল ও সোমবার সকালে গ্রামের বিভিন্ন স্থানে অসংখ্য পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসী। এতে গ্রামের মানুষের মধ্যে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। এছাড়া ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা গ্রাম পাহারায় নিয়োজিত রয়েছেন। বাঘটি শনিবার রাতে গ্রামে ঢুকে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করছেন বন সুরক্ষা কমিটির সদস্যরা। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে একই গ্রামে বাঘ এসেছিল।

সোনাতলা মডেল বাজারের ওষুধ ব্যবসায়ী ও ভিটিআরটি সদস্য মো. মাহাবুব হাসান জানান, রোববার বিকালে তিনি প্রথমে ভোলা নদী তীরের বাসিন্দা মজিবর হাওলাদারের বসতঘরের পেছনে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এসময় তিনি মাটি খুঁড়ে বাঘের পায়ের একটি ছাপ সংগ্রহ করেন। রাতে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

বেড়িবাঁধের বাইরে বনসংলগ্ন ভোলা নদীর চরে বসবাসকারী ওহিদুল মোল্লা, ইউনুচ মোল্লা, শেফালী বেগম, ময়না বেগমসহ অনেকেই জানান, তাদের ঘরের আশপাশেই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। তারা সবাই আতঙ্কে আছেন।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজখবর নিতে বলা হয়েছে। এছাড়া বন সুরক্ষায় নিয়োজিতসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০