,

বাঞ্ছারামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু। এলাকায় শোকের ছায়া

news-image
ফয়সল আহমেদ খান ,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টিনশেড ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।সম্পর্কে তারা চাচাতো ভাই। আজ (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতরা হলেন, শান্তিপুর গ্রামের ওয়ালেক মিয়ার ছেলে আলামিন (২৬) ও তারই চাচাতো ভাই হেলু মিয়ার ছেলে টুকু মিয়া (২৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সাথে পুকুর পাড়ে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় টুকু মিয়া। পরে তাকে উদ্ধার করতে চাচাতো ভাই আলামিন এগিয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) তরুণ কান্তি দে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিদ্যুস্পৃষ্ট হয়ে আলামিন ও টুকু নামে দুইজনের মৃত্যু হয়েছে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।স্বজনের মধ্যে বিরাজ করছে শোকের মাতম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট