,

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি অভিযোগে  গাছে বেঁধে পিটিয়ে মুমিন (৩৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে মুমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুমিন
উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানায়, ভোরে ফরদাবাদ গ্রামে একটি বাড়িতে গোয়ালঘরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে ওঠে। গরুর ডাকে বাড়ির লোকজন জেগে উঠে তাকে ধরে ফেলেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমিনকে উদ্ধার করে।পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম বলেন, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে ধরে গণপিটুনি দেয়। পরে  ফোন পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান