,

বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পেয়ে শিশুকে ‘গলা টিপে হত্যা’

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মুক্তিপণ না পেয়ে ফাতেহা নামের সাত বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে দুই অপহরণকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফাতেহা বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুটকীকান্দি গ্রামের বাছেদ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
গ্রেপ্তাররা হলেন একই উপজেলার দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম  ও শুঁটকিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিন। সম্পর্কে তারা ফাতেহার ফুফাতো ও চাচাতো ভাই।
পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গত ৩০ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় ফাতেহা। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান পাচ্ছিলেন না পরিবার। সামাজিক মাধ্যমে শিশুটির হারিয়ে যাওয়ার খবরটি ব্যাপক প্রচার হতে থাকে।
একদিন পর ১ অক্টোবর অপহরণকারীরা ফাতেহার বাবাকে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়। পরে বাছেদ মিয়ার কাছে মুক্তিপণ বাবদ চার লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ অবস্থায় বাছেদ মিয়া পুরো বিষয়টি বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমকে অবগত করেন। পরে পুলিশ অপহরণকারীর ফোন নম্বর ধরে বিষয়টির তদন্ত শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখওয়াত হোসেন বলেন, ‘ফোন কলের রেশ ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের ফোনে শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত চ্যাটিং (বার্তা আদান-প্রদান) পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে অপহরণকারীদের তথ্যের আলোকে পাশের ডোবার পানিতে থাকা কচুরি পানার নীচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা রুমা আক্তার মঙ্গলবার সকালে বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান