,

মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, রাস্তা ভেঙ্গে ১০ গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন

news-image
রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে বৃষ্টির পানির চাপে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে দুই ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও, বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের।
জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতি বর্ষনের তোড়ে ভেঙ্গে গেছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে আশেপাশের ১০টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেছেন। বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মানুষ যেন কষ্ট না পায় এজন্য খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। বজ্রপাতে নিহত দুখু মাহাতো-র বাড়ীতে গিয়ে শোকার্ত পরিবারের খোজ খবর নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট