,

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকা থেকে রংপুর রেঞ্জে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। তিনি রংপুর রেঞ্জে যোগদান করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায়।

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।

৯ সেপ্টেম্বর নারীঘটিত একটি ঘটনায় শাহবাগ থানা হেফাজতে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে প্রহরের ঘটনায় প্রথমে পিএমও উত্তর বিভাগে বদলি করা হয় হারুন অর রশিদকে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে পুলিশ সদরদপ্তর।

এদিকে দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপি গঠিত তদন্ত কমিটি আরও তিন দিন সময় পেয়েছে। যা আগামী রোববার শেষ হচ্ছে। এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপির তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন ছিল।

এডিসি হারুনকাণ্ডে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশিদ ও থানা পুলিশের সদস্যরা। সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট