,

নবীনগরে বাল‍্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম‌ বাল‍্যবিয়ে বন্ধ করেছেন।শুক্রবার (১৮ আগস্ট) আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মীম আক্তার (১৫) কে তার বাবা মোশাররফ হোসেন বিয়ের আয়োজন করে। খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম ঘটনাস্থলে উপস্থিত হন এবং মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ করেন। পরেমেয়ের বয়স ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া হবেনা এ মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত সনদ দেখে বিয়ে পড়ানোর সম্মতি দিতে কাজীকে সতর্কতাসহ নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম‌ উপস্থিত এলাকাবাসীকে বাল্যবিয়ে রোধ করতে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট