,

সরাইলে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংর্ঘষে আহত ২৫, আটক-৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধে জের ধরে দু’পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮ টা থেকে বেলা পৌনে এগারটা পর্যন্ত  উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি স্বাভাবিক করে ৫ জনকে আটক করে। আহতরা হলেন, মনির, রনি, মাহফুজ, বোরহান, রুবেল, ফারুক, রামিম, জোবায়েরসহ আরো অনেকে।
স্থানীয়রা জানায়, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মর্ধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান,
খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি হয়ে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। ঘটনাস্হলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট