রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন, অ্যাডভোকেট সুজিত কুমার দেবসহ আরো অনেকে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। গত ১৫ বছরে সারের কোন ঘাটতি নেই। সার বাবদ ভর্তুকি দিয়েছে ১ লাখ ৯ হাজার কোটি টাকা। সরকার যান্ত্রিকীকরণে ৭০% ভর্তুকি দিচ্ছে। কৃষির উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে। মেলায় আগত কৃষাণ-কৃষাণীদের অনলাইন সার সুপারিশমালা আলোকে সার বিষয়ক পরামর্শ, ৪% হারে কৃষি ঋণ সেবা প্রদান, ৭০% ভর্তুকি হারে যন্ত্রপাতি ক্রয়ের জন্য তালিকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি সবজি বীজ এবং গাছ ক্রয়ের সুযোগ রয়েছে।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, বিভিন্ন ব্লকের কৃষি উপ- সহকারীবৃন্দ ও এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী