,

যুক্তরাষ্ট্রে তোপের মুখে শামীম ওসমান

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শামীম ওসমান। এ সময় তাকে দেখে কয়েকজন বাংলাদেশি ‘ভুয়া’, ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। এ ছাড়া তাদের মুখে ‘শামীম ওসমান ভুয়া’, ‘ভোট চোর’, ‘হাসিনা ভোট চোর’, ‘শেখ হাসিনা ভোট চোর’, ‘শামীম ওসমান ভোট চোর’, ‘বোরকা শামীম’ প্রভৃতি স্লোগান শোনা যায়।

পরে গাড়ি থেকে নেমে স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এসময় স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে শামীম ওসমান ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

স্লোগান দেওয়া এক ব্যক্তিতে শামীম ওসমান বলেন, ‘মনে রাইখ, আমার নাম শামীম ওসমান।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওইটা জানি, আপনারে চিনি।’

এরপর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত নাই, তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওগুলো সব মানি, বিশ্বাস করি।’

এরপর শামীম ওসমানকে বারবার বলতে শোনা যায়, ‘কথা শেষ’। এরপরও ওই ব্যক্তি কথা বলতে থাকলে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘তুমি খুশি হইছ?’। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘জ্বি, খুশি হইছি।’ এরপর শামীম ওসমান বলেন, ‘তুমি খুশি হইছ, আমিও খুশি হইছি। আমি খুশি হইছি এই কারণে যে তোমার বাবা-মা তোমাকে প্রোপার শিক্ষা দেয় নাই।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট