,

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় নারীর মৃত্যু, একজন গ্রেপ্তার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে হামলায়  সোমা আক্তার (২৭) নামে এক নারীর চিকিৎসারত অবস্হায় মৃত্যুবরন করে। এই ঘটনায়  শনিবার দুপুরে নিহত সোমার আক্তারের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন। উপজেলার পৌরএলাকার চন্দনসার এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহার ভুক্ত আসামী হোসনে আরা বেগম (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানায়, গত (২২ জুন) বৃহস্পতিবার সোমার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার সূচি একটি শিশুকে বকা দেয়। সোমা তার প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে সূচি ও তার স্বামী আরিফ হাসান জিকু,  শ্বশুর আব্দুল আওয়াল এসে সোমা আক্তারকে মারধর শুরু করে। পরে গুরুতর আহত সোমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ভর্তি করে। শুক্রবার বিকালে চিকিৎসারত অবস্হায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুল ইসলাম জানান, সোমা আক্তারের মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তার পিতা মো: সেলিম মিয়া বাদি হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
ওসি আরোও জানান, এজাহারভুক্ত আসামী  হোসনে আরাকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  বাকিদের আসামীদের গ্রেফতারের সর্ব্বোচ্চ চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট