,

জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে জহুরুল ইসলাম ( ২৫) নামে এক ডেজ্রার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ২ জন শ্রমিক আহত হয়েছেন। রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার খরকা বিলের পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত জহরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

আহতরা হলেন কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৪৭) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল (২০)। বর্তমানে তারা মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানায়, নিহত ও আহতরা ঘটনার সময় ড্রেজারের কাজ করছিল। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জহুরুল। এসময় রুহুল আমিন ও ফয়সাল আহত হন। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী আহমেদ শিমুল জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, রবিবার বিকালে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এ এম আবু তাহের ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট