,

গফরগাঁও ও ত্রিশালে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

রোববার সন্ধ্যার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারি তল্রী গ্রামে এবং ত্রিশালের কানিহরি কোটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)। আহত দুই শিশুর নাম জানা যায়নি।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার সময় বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলে মারা যায়। একই সময়ে ত্রিশালে কোটপাড়া গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই শিশু।

ত্রিশালের কানিহরি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল জানান, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট