,

মাদক সেবনের ভিডিও শেয়ার করায় আওয়ামী লীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ৪

news-image

কুমিল্লা প্রতিনিধি : ফেনসিডিল সেবনের একটি ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করায় কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হক হত্যার শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এনামুলকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার নিয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান।

গত ১৯ মে জুমার নামাজের পর জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সন্তানের সামনে গলা কেটে হত্যা করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হককে। এ ঘটনায় শনিবার রাতে খাগড়াছড়ির পানছড়ি ও কুমিল্লা শহর থেকে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার দুই নম্বর আসামি কাজী আমান উল্লাহ, তিন নম্বর আসামি আবু সাইদ, সাত নম্বর আসামি কাজী নিজাম উদ্দিন ও ১০ নম্বর আসামি জাকির হোসেনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ছুরিটি জেলার চৌদ্দগ্রাম উপজেলা থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরেন কুমিল্লার এসপি আবদুল মান্নান।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও মসজিদ কমিটি নিয়ে আসামিদের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল আওয়ামী লীগ নেতা এনামুলের। মামলার এক নম্বর আসামি জহিরের ফেনসিডিল সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ক্লিপটি এনামুলও ফেসবুকে শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে এনামুলকে হত্যার পরিকল্পনা করেন জহির, আমানসহ আরও কয়েকজন।

গত শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি আসার পথে সন্তানের সামনে কুপিয়ে ও গলা কেটে এনামুলকে হত্যা করেন জহিরসহ অন্যরা।

এসপি জানান, এ ঘটনায় নিহতের বাবা আবদুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আসামি গ্রেপ্তারের ঘটনায় আনন্দিত কুমিল্লা সদরের আলেখারচরের এক বাসিন্দা বলেন, ‘এনামুল হক এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম করতে গিয়ে খুন হন। আমরা চাই সব আসামি গ্রেপ্তার হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করবে আদালত।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর