,

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট‍্যাব বিতরণ

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলছে।
সোমবার (১৫ মে) সকালে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন এর উপস্থিতিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ট‍্যাব বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, নবীনগরে ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৩৪৮ জন শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ট্যাব বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না