,

নারীর গালাগালি শুনে কলা ফেরত দিল চোর

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মালিকের গালাগালি শুনে চুরি করা কলা ফেরত দিয়ে গেল চোরেরা। একই সঙ্গে একটি চিরকুট লিখে ক্ষমা চাওয়া হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বেশ কিছু দিন ধরে বাউতলা গ্রামে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে গাছের ফলা-ফলাদি বেশি চুরি হচ্ছে। একারণে অনেকেই রাতে গাছের ফল পাহারা দিচ্ছেন। এর মধ্যে ওই গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে আসমা আক্তার এবং স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে কলা ও পেঁপে চুরি হয়।

কলা চুরির ঘটনায় আসমা আক্তার বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে চোরদের গালাগালি করেন। দুদিন আগে রাতের কোনো একসময় তার বাড়ির দরজায় চুরি হওয়া একটি পাকা কলার বড় কাঁদি রেখে যায়। একই সঙ্গে তারা একটি চিরকুট দিয়ে যায়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আমরা আপনার কলাগাছ থেকে কলা চুরি করেছি। তাই আপনারা আমাদের গালাগালি করেছেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমাদের পরিমাণমতো কলা খেয়ে বাকিটা আপনার জন্য নিয়ে এসেছি। আপনারা আমাদের মাফ করে দিয়েন। আর যদি গালাগালি করেন তা হলে বাকি কলা নিয়ে যাব।’

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, গ্রামের লোকই হয়তো এই চুরির সঙ্গে জড়িত। এ জন্য সন্দেহজনক ছেলেদের হাতের লেখা দেখলে বুঝতে পারা যাবে এ কাজগুলো কারা করছে।

ইউপি সদস্য জিতু মিয়া বলেন, মানুষ শখ করে বাড়ির আশপাশে ফলের গাছ লাগিয়ে থাকেন। এসব চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট