,

পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা করতেন তিনি

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণাকালে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর নজরুলের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় প্রতারণার মামলা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ঝুনকাই এলাকার বাসিন্দা।

আজ শনিবার সকালে নজরুলকে প্রতারণা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় নজরুলের কাছে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও হ্যান্ডকাপ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের এসআই পরিচয় দিয়ে নজরুল শান্তিগঞ্জ বাজারে আজিজ ব্যাটারি হাউজে থানায় জব্দকৃত ২০০ ব্যাটারি বিক্রির কথা জানান। এ সময় তার কথায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে নজরুলকে আটক করে থানা হেফাজতে নেয়। এ সময় তার কাছে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও হ্যান্ডকাপ জব্দ করে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ পরিচয় দেওয়া নজরুল আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি প্রতারণা মামলা রুজু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত অংশীদারত্বের: শি

কুমিল্লায় এক রাতের অভিযানে আটক ৬২৪

বঙ্গভবনের পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু