,

দিনে ৫-৭ হাজার মরা মুরগি বিক্রি হচ্ছে হোটেলে : শিল্প প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘প্রতিদিন পাঁচ-সাত হাজার মরা মুরগি হোটেলে বিক্রি হয়। যা কঠোর হস্তে দমন করতে হবে।’

বুধবার (২২ মার্চ) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ, মান ও মূল্য নিয়ন্ত্রণ’ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘গ্রাম থেকে আসা মুরগি ঢাকায় যেখানে নামানো হয় সেখানে প্রতিদিন পাঁচ-সাত হাজার মারা যায়। এগুলো কোথায় যায়? এগুলো দেখবেন রাস্তায় বা অন্য কোথাও নেই। এগুলোকে ই… করে হোটেলে বিক্রি করছে। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। আশা করি এ ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আমাদের সাহায্য করবেন।’

রমজান মাসে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে রোধ করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে ক্রেতারা যেন পণ্য ক্রয় করতে পারেন এবং কোনো রকম কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে বিএসটিআইয়ের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ নেব। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করব।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব জাকিয়া খানম, এস এম আলম, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট