,

খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা ঢাকায়, থাকছেন ফিরোজাতেই

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান ঢাকায় এসেছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন এবং সকালে বের হয়ে যান। পরে বুধবার দুপুরে তিনি আবারও ফিরোজায় ফিরেছেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শর্মিলা রহমান পুরো রমজান মাস ঢাকাতেই থাকবেন বলেও জানিয়েছেন তারা।

তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

বিএনপির সূত্রমতে, শর্মিলা রহমান জিয়া পরিবারের সদস্য। রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এবার তিনি কী কাজে এসেছেন তা অবশ্য জানা যায়নি।

এর আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি দেশ ত্যাগ করেন শর্মিলা। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী