,

বিজয়ের সেঞ্চুরি, নাঈম-আফিফের ব্যাটে বিশাল সংগ্রহ আবাহনীর

news-image

ক্রীড়া প্রতিবেদক : রান হয় না মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে! এই কথাটা সব সময় সত্য নয়। রীতি মতো রান প্রসবা উইকেটও আছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে বৃহস্পতিবার ডিপিএলের ম্যাচে ব্রাদাস ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেড ৩৭২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে।

শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আবাহনী। দুই ওপেনার আনামুল হক বিজয় এবং নাঈম শেখ ১৫৭ রান যোগ করেন। নাঈম ফিরে যাওয়ার আগে খেলেন ৭৩ বলে ৮৪ রানের ইনিংস। ১২টি চার ও একটি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁ-হাতি ব্যাটার। তিনে নামা মাহমুদুল হাসান (৪) রান পাননি।

তবে জাতীয় দলের জার্সিতে অফ ফর্ম যাওয়া আফিফ হোসেন চার নেমে ভালো ইনিংস খেলেছেন। আফিফের সঙ্গে জুটি জমার আগে অবশ্য সাজঘরে ফেরেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১২৪ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে ছয়টি চার মারলেও তিনি ছক্কা তোলেন ছয়টি।

আফিফ খেলেন ৬৫ রানের ইনিংস। তিনি ৪৭ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭ বলে ৪৬ রানের ঝড় দেখান। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। জাকের আলী ১১ বলে যোগ করেন ২৬ রান। তিনটি ছক্কা তার ব্যাট থেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট