,

মাহমুদউল্লাহ যে কারণে বাদ পড়লেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে ‘প্রত্যাশিত চমক’ ছিল মাহমুদউল্লাহর বাদ পড়া। দীর্ঘদিন ধরেই তার পারফর্মেন্স খারাপ হওয়ায় দল থেকে বাদ পড়ার আশংকা করা হচ্ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে সেটাই সত্যি হয়ে গেল। গতকাল রবিবার দল ঘোষণার দিন সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, মাহমুদউল্লাহকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। আজ সোমবার মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে মুখ খুললেন দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

মিরপুরে সাংবাদিকদের হাবিবুল বলেন, ‘মাহমুদউল্লাহকে আমরা বিশ্রাম দিয়েছি। কারণ, তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে কিন্তু তারা আগেই খেলেছে। তার কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই। মাহমুদউল্লাহ এমন একজন ক্রিকেটার, যে অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলেছে, সম্ভবত তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছে সে। তার জন্য তো বিশ্বকাপ নতুন কিছু নয়। মাহমুদউল্লাহর জায়গায় যদি কাউকে নিতে হয়, তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

হাবিবুলের কথায় স্পষ্ট, মাহমুদউল্লাহর সামনে চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে। তবে সেজন্য মাহমুদউল্লাহকে যে ফর্মে ফিরতে হবে- তা আর বলে দিতে হয় না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে রান করেছেন ৭১ রান। এর আগে বিপিএলেও পারফর্ম করতে পারেননি। তাহলে মাহমুদউল্লাহ কি আর ফিরতে পারবেন? এমন প্রশ্নে হাবিবুল জানান, ‘আমি আগেই বলেছি, মাহমুদউল্লাহ আমাদের পরীক্ষিত ক্রিকেটার। তার প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যতে কী হবে, সেটা আমরা পরেই ভাবব। আপাতত আমরা শুধু এই সিরিজ নিয়ে চিন্তা করছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট