,

রাবি উপাচার্যের বাসভবনের নামফলক উধাও

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বাসভবনের নামফলক ভাঙচুর ও সরিয়ে ফেলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) বিকেলের পর থেকে তাঁর নামফলকটি বাসভবনে দেয়ালের গায়ে দেখা যায়নি।

এ বিষয়ে উপাচার্য বাসভবনের প্রহরী সাদেম মিয়া বলেন, গতকাল (রবিবার) উপাচার্য অবরুদ্ধ থাকার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এ সময় আমরা আত্মরক্ষার্থে ভেতরে চলে যাই। তারপর থেকেই আর নামফলকটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক জানান, আমি এ ঘটনা সম্পর্কে অবগত নয়। খোঁজখবর নিচ্ছি।

শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সমসয় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা