,

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে মাহমুদউল্লাহ বাদ, এক নতুন মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই টেস্ট আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও জাতীয় দলের ওয়ানডে জার্সিতে দেখা যায়নি জাকির হাসানকে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা ২৫ বছরের তরুণ।

আজ (রোববার) রাতে খেলা শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পরে আইরিশদের সাথে প্রথম ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। তাতে একমাত্র নতুন মুখ জাকির হাসান। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ জনের দলে রিয়াদের নাম নেই।

মাহমুদউল্লাহকে বাদ নাকি বিশ্রাম দেওয়া হয়েছে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জবাব, বিশ্রাম দেওয়া হয়েছে।

এছাড়া সর্বশেষ ওয়ানডে দল থেকে আরও নেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ফিরেছেন ইয়াসির আলি রাব্বি আর শরিফুল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, জাকির হাসান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট