,

সাবেক প্রেমিকের মারধরে জখম নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিকের মারধরে জখম হয়েছেন ভারতের মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। সাবেক প্রেমিক অনুপ পিল্লাই তাকে এ মারধর করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আনিকা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অনুপ পিল্লাই নামের এক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ছিল। গত কয়েক বছর সে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। এমন মানুষ কখনো দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে হুমকি দিচ্ছে। সে আমার সঙ্গে যতটা খারাপ করেছে, এমনটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি।’

তিনি লেখেন, ‘চেন্নাইতে সে আমাকে প্রথম মারধর করে। কিন্তু তারপর সে আমার পায়ের কাছে পড়ে কেঁদেছিল। আমিও বোকার মতো ছেড়ে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমাকে মারধর করার পর ব্যাঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু সে পুলিশকে টাকা দেয়। আর পুলিশ বলে নিজেরা মিটিয়ে নিন।’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘পুলিশের আস্কারা পেয়ে সে আমাকে আরও মারধর করতে থাকে। এই লোকটাকে আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সে আমাকে ছাড়বে না।’

অনুপ সব সময় আনিকার চ্যাট লিস্ট, ল্যাপটপসহ ব্যক্তিগত নানা বিষয়ে নজরদারি করতেন। একবার ফোন না দেওয়ার কারণে আনিকার শ্বাসরোধ করেছিলেন অনুপ। আনিকা লেখেন, ‘সেদিন আমি ভেবেছিলাম এটিই হয়তো আমার জীবনের শেষ রাত।’

এখন সুস্থ আছেন জানিয়ে তিনি লেখেন, ‘এত সব ঘটে যাওয়ার পরও অনুপ আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আমি এখন পুরোপুরি সুস্থ আছি, শুটিং শুরু করেছি। আশা করি, এখন সবকিছু ঠিক হয়ে যাবে।’

আনিকার জন্ম ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বিষমকরন’ (২০২২), ‘আইকেকে’ (২০২১), ‘এঙ্গা পাত্তান সোথু’ (২০২১) প্রভৃতি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট