,

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে তেলবাহী ট্রেনের (ওয়াগন) সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান, অন্য দুজন বাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, সোমবার রাত ৯টার দিকে তেলবাহী রেল ওয়াগন আসার সময় রেলের পয়েন্টস ম্যান সড়কে দাঁড়িয়ে বাস থামানো জন্য সিগন্যাল দেন। কিন্তু বাসের চালক সিগন্যাল অমান্য করে রেলের ইঞ্জিনে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে বাসের দুই যাত্রী ও রেলওয়ের পয়েন্টসম্যান গুরুতর আহত হন।

তিনি বলেন, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর