,

দরজা ভেঙে পড়ল নাছিরের ওপর, অল্পের জন্য বাঁচলেন কাদের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে নেতাকর্মীদের ভিড়ের চাপে একটি কাচের দরজা ভেঙে আহত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তবে অল্পের জন্য বেঁচে গেছেন পাশেই থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বেঁচে গেলেও তার পাশে থাকা পুলিশ সদস্যের উপর পড়ে সেই দরজা।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের এক সভায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই সভা আয়োজন করা হয়েছিল। সভায় ওবায়দুল কাদের ছাড়াও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সভা শেষে ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ের চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।

আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত গণমাধ্যমকে জানান, মাথায় আঘাত পাওয়ায় স্যার চিকিৎসা নিতে মেডিকেলে গেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন একটি ক্লিনিকে আছেন।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর