,

সীতাকুণ্ডে প্লান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্তে কমিটি গঠন

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হোসেনের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম কালের কণ্ঠকে বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ভেতরে এখনো অনেকে আছেন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ কালের কণ্ঠকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান