,

বড়শিতে ধরা পড়ল ১৩০ কেজির শাপলা পাতা মাছ

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়েছে ১৩০ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ। পরে মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বৃহস্পতিবার শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে মাছটি কেনেন টেকনাফের নুর মোহাম্মদ নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী।

শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার জেলে আবদুল আমিন জানান, ‘তিনজন সহযোগী নিয়ে গত বুধবার রাতে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। উদ্দেশ্য, বড়শি দিয়ে কোরালসহ বড় বড় মাছ ধরা। ওইদিন ভোর রাতে বড়শিতে চিংড়ি মাছ দিয়ে টোপ সাগরে ফেলি। এক পর্যায়ে বড়শিতে টান পড়ে। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর ভেসে উঠল বিশাল আকারের একটি শাপলা পাতা মাছ। পরে মাছটি টেকনাফের মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছে ২০ হাজার টাকা মণ দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি করি।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এটি হচ্ছে স্ট্রিং রে প্রজাতির মাছ। বৈজ্ঞানিক নাম হিমানটুরা ইমব্রিকাটা (Himantura Imbricata)। ইংরেজি নাম (Leopard Stingray)। এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রের বেশি পাওয়া যায়। সমুদ্রের অগভীর স্থানে তলদেশ ঘেঁষে বিচরণ করে শাপলা পাতা মাছ। জেলেদের বিভিন্ন সভা সেমিনারে এসব শাপলা পাতা মাছ না ধরার জন্য উৎসাহিত করা হয়।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর