,

ভিক্ষুকের কোলে ৬ মাসের শিশুকে রেখে পালালেন মা!

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের একটি ছেলে শিশুকে রেখে তার মা পালিয়ে গেছেন। বুধবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন।

বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি ভিক্ষা করেন। হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেন। একটু আসি বলে ওই নারী ২ ঘণ্টাতেও ফেরেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না।

সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছেন বলে আশপাশের লোকজনকে জানান বৃদ্ধা। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে তিন ঘণ্টা পরও ফেরেননি নিষ্ঠুর নারী। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি; কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর