,

চট্টগ্রামে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি শুরু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। এর মধ্য দিয়ে এখন থেকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানকে বাস্তবে পরিণত করতে চায় রেলওয়ে। তবে অভ্যস্ত না হওয়ায় প্রথম দিনে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাদের অবশ্য সহযোগিতা করতে স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান, সহকারী পরিবহন কর্মকর্তা-১ মো. মনিরুজ্জামান, সহকারী পরিবহন কর্মকর্তা-২ ফেরদৌস রাজিব, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মেহেদী হাসান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট বিক্রির কার্যক্রম রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে টিকিটের কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা করা যায়। এছাড়া এ পদক্ষেপের ফলে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করাও যাবে না। তবে এই কার্যক্রমের ফলে প্রথম দিকে সাধারণ যাত্রীদের সাময়িক কষ্ট হবে। তবে পরে অভ্যস্ত হয়ে যাবে।

জানা যায়, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি। এনআইডি বা জন্মনিবন্ধন বা পাসপোর্টের মাধ্যমে নতুন ব্যবস্থায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর