,

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চোরের বল্লমের আঘাতে যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া  সরাইল উপজেলায় গরু চোর চক্রের বল্লমের আঘাতে পারভেজ মিয়া (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে হামলায় নিহত ঐ তরুণের ময়নাতদন্ত সম্পূর্ণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ। এর আগে ভোরে  উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ওই এলাকার উবায়েদ উল্লাহর ছেলে।
গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় হুমায়ুন মিয়ার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন চোরের দল। এসময় মেঘনা নদীতে জেলেদের দেখে গরু ফেলে চলে যায় তারা। চুরি করে নিয়ে যাওয়া গরু দুটি মালিক হুমায়ুনের বাড়িতে নিয়ে আসেন জেলেরা। গরু পাওয়ার পর হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে চোর ধরতে বের হন। করে। এসময় নদীর তীরে চোরের দলের ধাওয়া খেয়ে পড়ে যায় পারভেজ।
এসময় তারা   উপর্যুপরি বল্লম আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজন ও গ্রামবাসীরা পারভেজকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, পারভেজের মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট