,

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, গুরুতর আহত বাংলাদেশি যুবক

news-image

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ম্ফোরণে গোলাম আকবর নামে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আকবর সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে। নাইক্ষ্যংছড়ির ওসি মো. শাহজাহান এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন গোলাম আকবর। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের স্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছেন।

আহত আকবরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান সমকালকে বলেন, মাইন বিস্ফোরণের আহত গোলাম আকবরের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশি তিন থেকে চারজন কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের আকবর আহত হন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না